বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা

ঈদগাহের জন্য দেড় কোটি টাকার জমি দান করলেন অমুসলিম দুই বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী।।

ভারতের হায়দরাবাদের উত্তরাখণ্ড রাজ্যের কাশিপুরের দুই অমুসলিম বোন তাদের বাবার শেষ ইচ্ছা পূরণে জন্য একটি ঈদগাহের জন্য তাদের কৃষি জমি দান করেছেন। সরোজা ও অনিতা দুই বোন প্রায় দেড় কোটি টাকার কৃষি জমি ঈদগাহ কমিটির কাছে হস্তান্তর করেন।

এমন সময়ে যখন দেশের কোথাও কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, তখন এই দুই বোনের কাজ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। রমজানের ঈদের সময়, সেখানকার সমস্ত মুসলিমরা দুই অমুসলিম বোনের দেওয়া সাহায্যের প্রশংসা করেছেন।

ভারজু নন্দন প্রসাদ রাস্তোগী উত্তরাখণ্ডের আদমসিংহনগর জেলার কাশীপুর নামে একটি ছোট শহরে থাকতেন। তার দুই মেয়ে সরোজা ও অনিতা এবং এক ছেলে রাকেশ রাস্তোগী।

ভারজু নন্দন প্রসাদ রাস্তোগির দুই মেয়ে বিয়ের পর দিল্লি ও মিরাটে চলে যান। ভারজু নন্দন প্রসাদ স্থানীয় ঈদগাহ সম্প্রসারণের জন্য স্থানীয় মুসলমানদের তাদের খামারের জমিতে কিছু জমি দিতে চেয়েছিলেন। তিনি তার নিকটাত্মীয়দের অনেকবার এ কথা জানালেও সন্তানদের বলতে পারেননি। ২০ বছর আগে ভারজু নন্দন প্রসাদ মারা যান।

কিন্তু সম্প্রতি বাবার শেষ ইচ্ছার কথা জানতে পারেন সরোজা ও অনিতা। এরপর তিনি গ্রামে বসবাসকারী তার ভাই রাকেশকে বিষয়টি সম্পর্কে বোঝান। এরপর ঈদগাহের জন্য দুই হাজার গজের বেশি জমি হস্তান্তর করেন। সরোজা ও অনিতা বলেন, বাবার শেষ ইচ্ছা পূরণ হওয়ায় তারা খুবই খুশি।

ঈদগাহ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হাসান খান দুই বোনের উদ্যোগের প্রশংসা করে বলেন, খুব শিগগিরই দুই বোনকে অভিনন্দন জানাবেন তারা। সূত্র: সানা নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ