বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা

নূপুর শর্মাকে গ্রেফতারের আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: হযরত মুহাম্মদ সা. এর কটুক্তি করার মামলায় বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে আইনজীবীর আবেদন বিবেচনা করতে অস্বীকার করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

এ মামলার শুনানি করেন প্রধান বিচারপতি ইউ. ললিত, বিচারপতি রবিন্দর ভাট এবং বিচারপতি পি.এস. নরসিংহ।

বেঞ্চটি ৩২ ধারার অধীনে গ্রেফতারের আবেদন বিবেচনা করতে অনিচ্ছা প্রকাশ করে। পরে পিটিশনকারীর আইনজীবী একটি বিকল্প আবেদন তুলে ধরেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলায় তাহসিন পুনাওয়ালার রায়ে দেয়া নির্দেশাবলি বাস্তবায়নের জন্য একটি চেষ্টা করা হয়েছিল।

সিজেআই ললিত বলেন, এটা খুবই সাদামাটা ও অহেতুক লাগতে পারে। কিন্তু এর ফলাফল সুদূরপ্রসারী। নির্দেশনা দেওয়ার সময় আদালতকে সতর্ক থাকতে হবে। আমার পরামর্শ হলো— আপনি আবেদন ফিরিয়ে নেন।

সে অনুযায়ী মামলা প্রত্যাহার ও আবেদন খারিজ করা হয়। সূত্র: আওয়াজ দ্যা ভয়েজ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ