বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

দেওবন্দে দেশের সব মাদরাসা মুহতামিমদের নিয়ে জরুরি বৈঠক ১৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সরকারি স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে সমীক্ষার নির্দেশ জারি করেছে ভারতের উত্তরপ্রদেশের সরকার। এ পরিস্থিতি নিয়ে ২৪ সেপ্টেম্বর নির্বাচিত মাদরাসারগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। সেটি ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও এ জরিপ নিয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান ঘোষণা করা হবে।

আজ শনিবার দারুল উলুম দেওবন্দ এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর আগে স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে একটি সমীক্ষার ঘোষণাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে দারুল উলুম দেওবন্দ। গত ৬ সেপ্টেম্বর ভারতে মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশনায় করণীয় নির্ধারণে দেশের মুহতামিমদের সঙ্গে জমিয়তে উলামায়ে হিন্দ জরুরি বৈঠক করে। জমিয়ত উলোমায়ে হিন্দের নয়াদিল্লির সদর দপ্তরে ‘মাদরাসার নিরাপত্তা’ বিষয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ, মাজাহিরুল উলুম সাহারানপুরসহ উত্তর প্রদেশের দুই শতাধিক মাদারসার মুহতামিম ও প্রতিনিধি অংশগ্রহণ করেন এ সভায়। সভায় উত্তর প্রদেশ সরকারের ১২টি প্রশ্নের উপর ভিত্তি করে জরিপ তুলে ধরা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এর কারণ ও রেফারেন্স বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বীকৃতিহীন মাদরাসার সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। প্রথমবারের মতো সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে দারুল উলূম দেওবন্দ।

মুখ্যমন্ত্রী যোগীর এই সিদ্ধান্তকে শুধু দারুল উলূম দেওবন্দই দুঃখজনক বলে আখ্যায়িত করেনি, এই বিষয়ে ২৪ সেপ্টেম্বর মাদরাসার জিম্মাদারদের একটি সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: মাদরাসার ওয়েবসাইট ও আওয়াজ দ্যা ভয়েস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ