বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আবারও দেশে স্বর্ণের দাম বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আগামীকাল রোববার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

১১ সেপ্টেম্বর (রোববার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৮৪ হাজার ৫৬৪ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২৮৩ টাকা। দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৮০ হাজার ৭১৫ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ১৬৮ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৭ টাকা।

আজ (শনিবার) পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৮৩ হাজার ২৮১ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৬ হাজার ২২০ টাকা।

উল্লেখ্য, এর আগে ২৭ ও ২৯ জুলাই, ৪ ও ৭ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। তবে সর্বশেষ গত ১৮ আগস্ট স্বর্ণের দাম কমানো হয়েছিল।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ