বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

‘মুসলিম বিশ্বের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতিনিধি ও মন্ত্রীরা বলেছেন, ইসলামি বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মানে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর সৌদি বার্তা সংস্থা এসপিএ’র।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক ক্রীড়া ও যুব মন্ত্রীদের সম্মেলনে মন্ত্রীরা এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ‘ঐক্যবদ্ধ উম্মাহ গঠনের জন্য যুব সমাজের উন্নয়ন এবং খেলাধুলার প্রসার।’

মন্ত্রীরা দৃষ্টি আকর্ষণ করেছেন, ইসলামি সহযোগিতা সংস্থার চুক্তিতে বলা হয়েছে— সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রশিক্ষণের মাধ্যমে মুসলিম শিশু ও যুবকদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করা গুরুত্বপূর্ণ।

মন্ত্রীরা গুরুত্ব দিয়ে বলেছেন, এটি ইসলামী জ্ঞান-বিজ্ঞান, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে করা উচিত।

মন্ত্রীরা আরও জানিয়েছেন, সংলাপ, সংযম, সংযম, সহনশীলতা এবং বিরোধী পক্ষের প্রতি শ্রদ্ধার মূল্যবোধ মুসলিম তরুণদের মধ্যে গড়ে তুলতে হবে। এসব মূল্যবোধ সম্পন্ন মুসলিম তরুণরাই ইসলামী বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ