বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৯২০ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় এক হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক শ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ২৫৬ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১১ হাজার ২৯৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৭ জনের এবং শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৬৬১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪ হাজার ৯৯ জন এবং মৃত ৯৯ জন। ইতালিতে আক্রান্ত ১৭ হাজার ৩১৭ জন এবং মৃত্যু ৮৯ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৫ হাজার ১২৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। জাপানে মৃত ২৬৫ জন এবং আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ৪৮৭ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৭৪ জন এবং আক্রান্ত ৯ হাজার ১৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬১৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৩ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৮৭ জন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৫৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ