বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না'

বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী নির্বাচন ইভিএম না ব্যালেটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার। এ সময় মন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে দেশে আগুন, জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। সাহস থাকলে দেশে এসে রাজনীতির আহ্বান জানান মন্ত্রী।

সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ উপজেলার নেতৃবৃন্দরা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ