বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ‌্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। আহত হন ২৫৯ জন। এখনও নিখোঁজ রয়েছেন ২৬ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় ৪৩ কিলোমিটার এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধ্বসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, প্রদেশটির একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তথ‌্য মতে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ