শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিতর্ক: চলমান ইস্যুতে কয়েকটি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে ‘গণতন্ত্র ও ভোট পদ্ধতি: ইসলামের দৃষ্টিকোণ’ বিষয়টি। আরো আলোচনায় এসেছে ‘প্রচলিত রাজনীতির ভোট পদ্ধতিকে জিহাদ বলা যাবে কি না?’ এ বিষয়ে কয়েক দিন ধরে ইসলামিক স্কলার ড. এনায়েতুল্লাহ আব্বাসীর একটি ভিডিও অনেকের টাইমলাইনে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে শুরু হয় বিতর্ক। চলমান এই ইস্যুতে গবেষক আলেম মুফতি শামসুদ্দোহা আশরাফীর একটি লেখা আওয়ার ইসলাম পাঠকের জন্য তুলে ধরছি।

তিনি লিখেন-
(১) মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাদের কাফের ফাতওয়া দিলেন? প্রচলিত ইসলামি রাজনীতির সাথে জড়িত সবাই কি কাফের?

মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটি ফতওয়া নিয়ে অনলাইন সরগরম। নাম উল্লেখ না করে কোন ইসলামিক রাজনৈতিক দলের নেতার দিকে ইংগিত করে তিনি বলেছেন তারা নাকি গণতান্ত্রিক নির্বাচনকে শ্রেষ্ঠ জিহাদ বলেছে! হারামকে হালাল মনে করায় ওই নেতা কাফের এবং তাগুত হয়ে গেছেন! ভন্ড ও ভ্রান্ত হয়ে গেছেন।

আব্বাসী সাহেবের কাফের ফাতওয়া দেয়ার ভিত্তি দুটি। ১) নির্বাচনকে শ্রেষ্ঠ জিহাদ বলা ২) হালালকে হারাম মনে করা।

সম্পর্কযুক্ত ব্যক্তিকে কাফের এবং তার দলকে ভ্রান্ত ও ভন্ড প্রমাণ করতে হলে এদুটির প্রামাণ্যতা প্রয়োজন। কারো কাছে এব্যাপারে সুস্পষ্ট প্রমাণ থাকলে কমেন্ট বক্সে দেয়ার অনুরোধ থাকল।

ইসলামি রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমার যতটুকু জানাশোনা আছে তা থেকে বলছি,কেউই প্রচলিত গণতন্ত্রকে হালাল মনে করেনা,হারাম মনে করেই অপারগতার কারণে অংশগ্রহণ করে মাত্র। আর এতদসংশ্লিস্ট কাজ জি হাদ আখ্যা দেন শাব্দিক অর্থে। হাকিকী অর্থে নয়।

যেহেতু তিনি কোন সুনির্দিষ্ট ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি তাই প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির সাথে সংশ্লিষ্ট প্রতিটি ইসলামি দল ও নেতাদের প্রতি এ ফাতওয়া আরোপের সম্ভাবনা রয়েছে।

কারণ প্রায় সকল ইসলামি রাজনৈতিক দলের কর্মী যারা রাজনীতি করেন তারা তাদের একাজকে মহান মনে করেই করেন। কেউ এতে জিহাদ শব্দ প্রয়োগ করে আবার কেউ সংগ্রাম শব্দ ব্যবহার করে।

আশা করছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ ব্যাপারটা প্রয়োজন মনে করলে আলোচনায় আনবেন।

২) চলমান বিতর্কে ইসলামী আন্দোলন ও মুফতী ফয়জুল করীম সাহেব কতটুকু প্রাসঙ্গিক? মাওলানা আব্বাসী সাহেব তার ফাওতয়ায় কোন দল বা ব্যক্তির নাম নেননি। তাই সরাসর