বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

ধর্মীয় অনুশোচনায় রেলের ভাড়া পরিশোধ, শায়খ আহমাদুল্লাহ’র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

অফিসে যেতে-আসতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতেন মো. এমদাদুল হক (৬৫)। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে তিনি আগের বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সব ভাড়া পরিশোধ করলেন। মো. এমদাদুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় বসবাস করেন। তিনি দুদুকের অবসরপ্রাপ্ত কনস্টেবল।

ট্রেনের আগের ভাড়া পরিশোধকারী মো. এমদাদুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা দেনা রেখে যতই ভালো কাজ করি না কেন, এই দেনার দায় তো কোনো ভালো কাজ দিয়ে শোধ করার উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘আমি সরকারি চাকরির সুবাদে প্রায়শই রাজধানী ঢাকায় ট্রেনে আসা যাওয়া করতাম। এতে অনেক সময় ব্যস্ততা, ভিড় বা সময় স্বল্পতার জন্য ট্রেনের টিকিট কাটতে পারি নাই। জীবনের শেষ বয়সে এসে আগের ট্রেনের ভাড়া না দেয়ার বিষয়টি নিয়ে আমি অনুশোচনায় ভুগছিলাম। সেই অনুশোচনা থেকেই আজ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এসে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ২ হাজার ৫৩০ টাকার সমমূল্যের আসন বিহীন টিকিট কেটে দায় মুক্তি হলাম।’

মো. এমদাদুল হকের এই নিউজটি ছড়িয়ে পড়লে সবার মতো গবেষক আলেম শায়খ আহমাদুল্লাহকেও আকর্ষিত করে। আওয়ার ইসলামের প্রকাশিত নিউজের স্ক্রিনশটসহ সোশ্যাল মিডিয়া তিনি নিজের মতামত ব্যক্ত করেন।

আজ সন্ধ্যায় শেয়ার করা ওই পোস্টে তিনি লিখেনে, মহান আল্লাহর ভয় এবং আখেরাতের প্রতি ঈমান মানুষের মধ্যে নৈতিকতা ও জবাবদিহিতার বোধ তৈরি করে। এমনটি শত মিডিয়ার প্রচারণা, সিসি ক্যামেরা বা আইন করে তৈরি করা সম্ভব হয় না। আল্লাহ তায়ালা আমাদেরকে তাকওয়া ও আল্লাহভীতি ধারণ করার তাওফিক দিন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ