বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮৪২ জনের মৃত্যু হয়েছে; আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে তিন শতাধিক। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৮৬ জন; আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭৫ হাজারের বেশি।

সোমবার (২৯ আগস্ট) সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, রোববার ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এইসময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ২৪৮ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৭০ জন। ব্রাজিলে মারা গেছেন ২০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৭ জন এবং মারা গেছেন ৫০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১১০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ৪৪ জন।

একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪৭ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে মারা গেছেন ৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৬৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৮৫৭ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ৫৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ১৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ