বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিশ্ববাজারে নিম্নমুখী হলে জ্বালানির দাম কমাব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যুক্তরাজ্যের মতো দেশও জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়াচ্ছে। যুদ্ধের প্রভাবে আমরাও বৈশ্বিক পরিস্থিতির বাইরে নই। সুতরাং আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। বিশ্ববাজারে নিম্নমুখী হলে আমরাও জ্বালানির দাম কমাব।

শনিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ পরিস্থিতি এক মাস আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি হয়েছে। চেষ্টা করছি এ অবস্থার আরও উন্নতি করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম আমলের পরিকল্পনা থেকে সরে গিয়ে ২০০১ সালের পর বিএনপি-জামায়াত আমলে ধ্বংস করে দেয়া হয়েছিল বিদ্যুৎ-জ্বালানি খাতকে।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশেই অর্থনৈতিক প্রভাব পড়েছে। বাংলাদেশ তো এর বাইরে না। আমরা অর্থনীতির ভীত রচনা করেছি। আমাদের আরেকটু সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে।

নসরুল হামিদ বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেরা পকেট ভারি করতে করতে শুধুমাত্র থাম্বা বাণিজ্য করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ