বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আগামী ৬ মাস দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ জ্বালানি: সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পরিকল্পনা মাফিক কাজ করছে সরকার।

আজ শনিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ওভারসিস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এর মিট দ্য প্রেসে এ কথা জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক যোগাযোগ জরুরি।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানান, রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আর রাশিয়ান ক্রুড অয়েল কেনা সম্ভব না।

এ সময় সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেনি বরং এ বিষয়ে অনেকের আগ্রহ আছে।

তিনি আরও জানান, এলএনজি আমদানি করে আমাদের দেশের নিজস্ব গ্যাসের সাথে যোগ করে ব্যবহার করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ