বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার টিকার প্যাটেন্ট নিয়ে ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষষ্ঠান মডার্না। ম্যাসাচুসেটসের মার্কিন জেলা আদালতে এবং জার্মানির ডুসেলডর্ফের আঞ্চলিক আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স  জানিয়েছে, ওই মামলায় মডার্নার প্রযুক্তি ফাইজার-বায়োএনটেক নকল করেছে বলে অভিযোগ করা হয়।

এক বিবৃতিতে মডার্না জানায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলার প্রক্রিয়া চলছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি তারা তৈরি করেছি, তা রক্ষা করতেই এই মামলা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ