বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আগামী বছরে জুনে চালু হচ্ছে বিআরটি প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছরে জুনে চালু হচ্ছে বিআরটি প্রকল্প বলে জানিয়েছেন বিআরটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজ ৭৯ দশমিক ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের জুনে এটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর বিমানবন্দরের বলাকা কার্যালয়ের সামনে থেকে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

শফিকুল ইসলাম বলেন, 'প্রকল্পের ফিজিক্যাল নির্মাণকাজ সব মিলিয়ে মোট ৭৯ দশমিক ২৪ শতাংশ কাজ শেষ হয়েছে। শতভাগ সক্ষমতা ব্যবহার করতে পারলে যথাসময়ে কাজ শেষ করা যাবে।'

তিনি বলেন, '২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের মেজর কাজগুলো শেষ হবে বলে আশা করছি। বাকি কাজ ২০২৩ সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে। ওই বছরের জুন নাগাদ প্রকল্পটি চালু করা যাবে বলে আমরা আশা করি।'

গার্ডার দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, 'ওই ঘটনার তদন্ত চলছে। কার কার দায় আছে, সেটি তারা দেখবে। তবে কনসালট্যান্টেরও দায়িত্ব থাকে।'

২০ কিলোমিটার বিআরটি প্রকল্পে আছে, এয়ারপোর্ট উড়াল সেতু, জসীমউদ্দিন উড়াল সেতু, হাউজবিল্ডিং থেকে স্টেশন পর্যন্ত নির্মিত উড়াল সেতু, টঙ্গীতে উড়াল সেতু অংশে নির্মাণাধীন স্টেশন, সমতলে নির্মাণাধীন স্টেশন (তারাগাছ স্টেশন), বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ, গাজীপুর চান্দনা চৌরাস্তা স্টেশন ও উড়াল সেতু, বিআরটি ডিপো (নলজানি, গাজীপুর)।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ