শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সড়কে ঝরল মাদরাসা ছাত্রীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মাকিষবাথান এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন মাদরাসা ছাত্রী।

গতকাল বুধবার (২৪ আগস্ট) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাদরাসা ছাত্রী জামালপুর জেলার সরিষাবাড়ি থানার কাবারিয়াবাড়ী গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১০)। শিশুটি মাকিষবাথান জান্নাতুল ফেরদৌস মাদরাসায় পড়া-লেখা করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় জহিরুল ইসলাম তার স্ত্রী সন্তান নিয়ে কাঁদেরের বাসা ভাড়া থেকে জীবন যাপন করে আসছিল। সকালে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে স্ত্রী ও মেয়ে জান্নাতুলকে রেখে বাহির চলে যায়। পরে তার মেয়ে জান্নাতুল খেলা-ধুলার এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কটি পারাপার হতে যায়।

অপর দিকে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা চন্দ্রা-সভারমুখী ঘাতক রাজধানী পরিবহনের বাসটি উপজেলা মাকিষবাথান এলাকায় পৌঁছালে শিশু জান্নাতুলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে শিশুটি সাথে সাথে মৃত্যু কোলে ঢলে পরে।

এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক বাস ও চালককে আটক করা যায়নি। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দূত পৌঁছিয়ে শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করার পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ