শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

'আওয়ামী লীগ জনগনের টাকায় নিজের পকেট ভরছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার উপজেলা হাইস্কুল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

ডাঃ জাহিদ বলেন , সরকার ১০ টাকা কেজি দরে চাল এবং ঘরে-ঘরে চাকরি দেয়ার কথা বলে ক্ষমতায় এসে আজ চাল, ডাল, তেল সহ কৃষকের সারের দাম বাড়িয়ে দিয়ে জনগনের সাথে প্রতারণা করেছে। যখন বাহিরের দেশে তেলের দাম কমে যায়, তখন শেখ হাসিনা তেলের দাম বাড়ায় দেয়। এই সরকারের আমলে টাকা ছাড়া কোনো চাকরি হয় না, ঘুষ ছাড়া সরকারি দপ্তরে কাজ হয় না। আওয়ামী লীগ জনগনের টাকায় নিজের পকেট ভরছে। আওয়ামী লীগ মুখে যা বলে বাস্তবে তা করে না এটাই তার প্রমান।

তিনি বলেন, ভোলায় শান্তি পূর্ণ সমাবেশে পুলিশ গুলি চালিয়ে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যা করছে।

ডাঃ জাহিদ বলেন, খালেদা জিয়া অনেক অসুস্থ জেনেও সরকার তাকে অবৈধ্য ভাবে জোরপূর্বক আটকে রেখে তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ