শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ময়মনসিংহে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছে উলামা সমিতি। আজ রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

উপজেলার পৌর শহরের ইমামবাড়ি মাঠ, টাংগাব ইউনিয়নের ইসমাঈল হাজি বালিকা দাখিল মাদরাসা মাঠ ও গফরগাঁও ইউনিয়নের আল্লামা আব্দুল আলীম আল হোসাইনি কমপ্লেক্স মাদরাসা মাঠে হাজার হাজার মুসল্লি নামাজে অংশ নেন।

নামাজে অংশ নেওয়া এক মুসল্লি জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ জন্য আমরা নামাজ আদায় করি।

এক কৃষক বলেন, চাষাবাদ করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে গেছে। কোনো কোনো জায়গায় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। রোপা আমন ক্ষেত ফেটে যাচ্ছে। ধানের চারাগুলো রোদের তাপে পুড়ে যাচ্ছে। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

দোয়া ও মোনাজাত করেছেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোছাইন আসাদী ও উপজেলা উলামা সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান।

মাওলানা আনোয়ার হোছাইন আসাদী বলেন, বর্ষার মৌসুম শেষ। তবে বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে এ নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়।

-এসআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ