শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

কুমিল্লায় মাথায় ইট পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে মাথায় ইট পড়ে মাদরাসার এক ছাত্রী মারা গেছেন। নিহতের নাম সালমা আক্তার (১৯)। তিনি লালমাই বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে।

গতকাল বুধবার উপজেলা পরিষদ সংলগ্ন বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসায় তৃতীয় তলার সিঁড়ির রেলিং ভেঙে তার মাথায় ইট পড়ে যায়। একই ঘটনায় তাসফিয়া নামে অপর এক ছাত্রী আহত হয়েছেন।

আহত তাসফিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা ইব্রাহিম খলিলের মেয়ে।

লালমাই থানার উপ-পরিদর্শক সাধন কান্তি চৌধুরী মরদেহের সুরতহাল তৈরি করেন। মাদরাসা সূত্রে জানা যায়, নিহত সালমা ওই মাদরাসার মিশকাত শ্রেণিতে পড়তেন।

এদিকে স্থানীয় সংবাদকর্মীরা বক্তব্য নিতে গেলে তাদের সঙ্গে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজানুর রহমান অশোভন আচরণ করেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসায় মাথায় ইট পড়ে সালমা আক্তার নামের এক ছাত্রী নিহত হয়েছেন। ভিকটিমের পরিবার মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ