শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, তিন আসামির যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে দুজনকে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ইব্রাহিম ওরফে মনা, জহিরুল ইসলাম ওরফে টিটু ও হৃদয়।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লার এনায়েতনগরের মধ্য ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের বাড়ির দ্বিতীয়তলায় ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনার পরের দিন হত্যার শিকার ছাত্রীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেন। ২০১৬ সালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইকবাল ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তে ধর্ষণের পর হত্যার সত্যতা পাওয়া যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রকিব উদ্দিন জানান, মামলাটিয় মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। আদালত আজ মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থ দণ্ড করা হয়েছে। মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে হাবিব ও শাওন নামে দুজনকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ