বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

মুফতি তৈয়ব কাসিমী’র ইন্তেকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত শিক্ষাসচিব ও শাইখে সানী আল্লামা মুফতী তৈয়ব কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। সেই সঙ্গে তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী ও সেক্রেটারি মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারী।

বিবৃতিতে তারা বলেন, আল্লামা মুফতি তৈয়্যবের ইন্তেকালে আহলে ইলমদের কাতারে এক বিশাল শূন্যতা ও বেদনা সৃষ্টি হলো। যোগ্য মনীষী ও উম্মতের রাহবার ওলামাদের সংকটের এমন নাজুক মুহুর্তে তারও চলে যাওয়া উম্মতে মুসলিমার মাঝে অনেক বড় সমষ্টিগত শূন্যতার পরিধি বৃদ্ধি পেল।

নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতি তৈয়্যব ইসলামের প্রচার-প্রসারে, বিশেষ করে ইলমে হাদিস ও ইলমে ফিকহের খেদমতে পুরো জীবন ওয়াকফ করেছিলেন। তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। সাধারণ মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে ও আদর্শ তালেবে ইলম গঠনে অনেক মেহনত করেছেন। আমরা তার মাগফিরাত ও জান্নাতে সুউচ্চ মাকাম কামনা করছি।

উল্লেখ্য, শনিবার দিবাকাল রাত ২টার দিকে নিজ বাসায় মুফতী তৈয়ব কাসেমী ইন্তেকাল করেন। গতকাল রোববার বাদ আসর ফেনীর ধুমসাদ্দা রশিদিয়া ইসলামীয়া মাদরাসায় তার জানাযা অনুষ্ঠিত হয়।

মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী ব্যক্তিগত জীবনে তিন মেয়ে ও দুই ছেলের জনক। তিনি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সাবেক উস্তাযুল হাদীস ও আল্লামা শাহ আবদুল আযীয রাহিমাহুল্লাহ এর খলিফা। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি তাফসির, হাদিস, ফিকহ ও ইতিহাস শাস্ত্রে বিশেষ অবদান রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ