বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

পাকি*স্তান নিয়ন্ত্রিত কা*শ্মীরে মানবাধিকার লঙ্ঘন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকারের লঙ্ঘন প্রসঙ্গে ফের সোচ্চার হয়েছেন লন্ডনপ্রবাসী মানবাধিকারকর্মী সরদার শওকত আলী কাশ্মীরী। সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো সেখানে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে নিয়োজিত বলে অভিযোগ করেন সরদার শওকত আলী। তিনি বলেন, ১৯৪৮ সাল থেকেই তাঁর জন্মভূমির মানুষজন অধিকারবঞ্চিত ও নির্যাতিত হয়ে আসছে।

এর আগে ভূমি অধিগ্রহণ অবৈধ থাকলেও সাবেক ইমরান খান প্রশাসনের মদদপুষ্ট ‘পুতুল সরকার’ সম্প্রতি কাশ্মীরের ভূমি অধিগ্রহণের বৈধতা দিয়েছে বলেও উল্লেখ করেন সরদার শওকত আলী। তিনি বলেন, এর ফলে অনেক বনভূমি পাকিস্তানের সামরিক বাহিনীর দখলে চলে গেছে। বর্তমান পাকিস্তান সরকার পূর্বের সরকারের কর্মকাণ্ডই বহাল রেখেছে।

চীনের সঙ্গে পাকিস্তান সরকারের যৌথভাবে নির্মিত একটি বাঁধের কারণে কাশ্মীরীরা ভোগান্তিতে পড়েছে বলেও জানান লন্ডনভিত্তিক মানবাধিকারকর্মী সরদার শওকত আলী কাশ্মীরী। পাকিস্তান সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থা কাশ্মীরে সন্ত্রাসবাদ ও কট্টরপন্থাকে মদদ দিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ