বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত পাকিস্তান ও সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে সোমবার জিও নিউজ এ খবর জানিয়েছে।

এক বিবৃতি বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন।

কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী শেহবাজ দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ এবং সবক্ষেত্রে তা বাড়ানোর উপায় নিয়ে যুবরাজ সালমানের সাথে আলোচনা করেন।

রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান এবং সৌদি আরব বিনিয়োগ, জ্বালানি এবং বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

দুই নেতাই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক পর্যালোচনা করেছেন।

দ্য নিউজ জানিয়েছে, একদিন আগে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি যুবরাজ বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ