বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

কষ্টে থাকা ছাড়া কিছু করার নাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সময় খুব কঠিন। সারাবিশ্বে সবকিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। এ সময়ে আপনাদের কষ্টে থাকা ছাড়া কিছু করার নাই। আমরা এ অবস্থা থেকে উত্তরণের আপ্রাণ চেষ্টা করছি।

সোমবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি কোনো সভ্য রাষ্ট্র, কোনো মানবতাবাদী রাষ্ট্র খুনিদের প্রশ্রয় দিবে না। দু’জন খুনিকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে। আরো তিনজন খুনি কোথায় আছে সে বিষয়টি কারো জানা নেই। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ইঁদুরের গর্তে ঢুকেও কেউ রক্ষা পাবে না।

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি ‘জটিলতার’ কথা উল্লেখ করে তিনি জানান, কানাডার আইনে মৃত্যুদণ্ডের কথা নেই। তাদের আইনে বলা আছে অন্যদেশের কেউ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তাহলে তাকে সেই দেশে ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে একটি জায়গায় জিতেছি। আশা করছি শিগগিরই তাকে ফিরিয়ে আনা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ