বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আফ*গানিস্তানে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ৩১, নিখোঁজ ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত হয়েছেন ৩১ জন এবং এখনও নিখোঁজ আছেন আরও অন্তত ১০০ জন।

এছাড়া আরও ১৭ জন আহত হয়েছেন। রোববার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হওয়ার পর সোমবার সকালে পারওয়ানের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। তাতেই এ পরিমাণ মানুষ হতাহত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা বখতার নিউজ এজেন্সি।

ব্যাপকসংখ্যক হতাহতের পাশাপাশি বন্যায় পারওয়ানের তিনটি জেলায় কয়েক ডজন ঘর ভেসে গেছে। উঁচু উঁচু পর্বতে ঘেরা পারওয়ান প্রদেশে অবশ্য বছরের এই সময়ে তুমুল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রায়ই ঘটে থাকে।

আফগানিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সামনের দিনগুলোতে আফগানিস্তানে ৩৪টি প্রদেশের বেশিরভাগ এলাকায় আরও এমন তুমুল বর্ষণের আশঙ্কা রয়েছে।

গত জুলাই মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ৪০ জন নিহত হয়েছিলেন। তার আগের মাসে এই জনিত কারণে নিহতের সংখ্যা ছিল ১৯ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ