বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

জনগণের দুঃখ-দুর্দশা দেখার কেউ নেই : ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরকারের আচরণে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণের দুঃখ দুর্দশা দেখার কেউ নেই।

তিনি বলেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের পরিবর্তে সরকার নিত্য নতুন সঙ্কটে জনগণকে ঠেলে দিচ্ছে। দেশের কোন নাগরিক আজ ভাল নেই। সাধারণ কৃষক, শ্রমিক, চাকুরীজীবী ও ব্যবসায়ী কেউ ভাল নেই।

তিনি আরো বলেন, সরকারের দায়িত্বহীন ও অপরিণামদর্শী সিদ্ধান্তে সর্বত্র এক ধরনের হাহাকার চলছে। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত। তিনি বলেন, অবিলম্বে জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়বে।

আজ বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ৎ

এ সময় আরো উপস্থিত ছিলেন দলের সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-সাংগঠনিক সম্পাদক বরকত উল্লাহ লতিফ, গাজী রুহুল আমীন, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ