বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

একদিনে আরও ৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৭৩ জন ঢাকায় এবং ১৯ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৩ জন ঢাকায় এবং ১৯ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৯৭ জন এবং ঢাকার বাইরে ৭২ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩ হাজার ২৪ জন সুস্থ হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪২৯ জন। যেখানে এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ