মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

এবার প*শ্চিমতীরে ইসরা*য়েলি অভি*যানে ৩ ফিলি*স্তিনি নিহ*ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন করে ফিলিস্তিনের পশ্চিমতীরে আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর আঞ্চলিক কমান্ডার ইবরাহিম আল-নাবুলসি রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক আলজাজিরা আজ মঙ্গলবার এ তথ্য জানায়।

নিহত অপর দুজনের নাম ইসলাম সাবাউত ও হুসেইন জামাল তহা বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সশস্ত্র শাখা কুদস ব্রিগেডস ও হামাসের কাসসাম ব্রিগেডসের সঙ্গে যুক্ত পপুলার রেজিস্ট্যান্স কমিটিজ (পিআরসি) এক বিবৃতিতে পশ্চিমতীরে নিহতদের কথা জানানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভোরে নাবলুস শহরে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে ইসরায়েলি বাহিনীর সদস্যেরা। পরে সেখানে গুলিবিনিময় হয়।

সর্বশেষ গত শুক্রবার শুরু হওয়া দুদিনের বিমান হামলায় ৪৪ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ১৫টি শিশু ও চার নারীসহ দুজন কমান্ডার নিহত হয়। পরে সোমবার রাত থেকে উভয়পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ