বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

সরকারি কর্মকর্তারা গাড়ির অপব্যবহার করলে ব্যবস্থা: নসরুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তারা গাড়ির অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে সংবাদকর্মীদের এ কথা বলেন মন্ত্রী।

নসরুল হামিদ বলেন, সরকারি অফিসাররা যে হারে গাড়ি ব্যবহার করে, এতো বেশি গাড়ি ব্যবহার করে যে তাদের এই বিষয়টা একটু লক্ষ্য রাখা উচিত। আমরা তাদের বিভিন্ন মিটিংয়ে বলছি, আমাদের মন্ত্রণায়কেও বলছি। এরই মধ্যে একটা বিষয় আমাদের নজরে আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ি যত্রতত্র ব্যবহার না, যে কাজের জন্য তাকে গাড়ি দেওয়া হয়েছে সেই কাজের বাইরে যদি তারা গাড়ি ব্যবহার করে যখনই আমাদের কাছে খবর আসবে সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সব দেশ বর্তমানে সাশ্রয়ীর মধ্যে আছে এবং এই সাশ্রয়ীর মধ্যে আমরা বারবার বলে আসছি বিদ্যুতের অপচয় রোধ করার জন্য। তবে আমরা দেখলাম যে অন্তত মার্কেটগুলো বন্ধ রাখতেছে রাত ৮টার মধ্যে। তবে আমাদের ব্যক্তিগতভাবে সাশ্রয়ী হওয়া উচিত। যেমন গাড়িতে একটু তেল কম ব্যবহার করা, অপ্রয়োজনে গাড়ি ব্যবহার না করা।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতি আরও নিয়ন্ত্রিত ও লোডশেডিং কমিয়ে আনার চিন্তা ভাবনা চলবে। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও উন্নতি হবে।

তিনি আরও বলেন, অনেকের কাছ থেকে অফার পাচ্ছি জ্বালানি তেলের কেনার বিষয়ে। তবে এখনও এ নিয়ে উপসংহারে আসিনি। এক মাস গেলে সব তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারব- কী হারে জ্বালানি সাশ্রয় হলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ