শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শাহজালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান হলেন ইসলামী অর্থনীতিবিদ ও গবেষক আলেম মুফতি শাহেদ রহমানী।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সূত্রে জানা যায়, গত ২১ জুন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান আল্লামা আব্দুল হালীম বুখারী রহ. ইন্তেকাল করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। তাই গত ২৭ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৩তম সভায় বিদ্যমান শরীয়াহ সুপারভাজারী কমিটির সম্মানিত ফকীহ সদস্য জনাব মুফতি শাহেদ রহমানীকে উক্ত পদে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়া হয়।

এদিকে, মুফতি শাহেদ রহমানীকে উক্ত পদে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়ার পর ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশকে অবহিত করা হয়।

প্রসঙ্গত, মুফতি শাহেদ রহমানী সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স বাংলাদেশ বসুন্ধরা ঢাকা’র নির্বাহী পরিচালক, রাজধানীর জামিয়াতুল আবরার বাংলাদেশ’র সিনিয়র মুহাদ্দিস, অস্ট্রোলিয়ার শরীয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ‘ইনসাফ ফাইনেন্স লিমিটেড অস্ট্রোলিয়া’র শরিয়া বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় শরীয়া বোর্ডের সদস্য। এছাড়া তিনি প্রথিতযশা আলেমে দ্বীন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর কনিষ্ঠ সাহেবজাদা।

মুফতি শাহেদ রহমানী উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচিতে দাওরায়ে হাদিস সমাপ্তের পর বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ও ইসলামি অর্থনীতিবিদ আল্লামা তাকি উসমানীর কাছে দু’বছর ফিকহুল মুআমালাত বিষয়ে দীক্ষা নেন। এরপর সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স করাচী থেকে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। এছাড়া  ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স সম্পন্ন করেন ইউনিভার্সিটি অব সিন্ধ জামশোরু থেকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ