মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব

৩.৩০ কোটি লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কানাডার দু’টি কোম্পানি থেকে ৩৩ মিলিয়ন (৩ দশমিক ৩০ কোটি) লিটার সয়াবিন তেল আমদানি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভায় এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে কমিটির সদস্যরা যোগ দেন।

প্রস্তাব অনুযায়ী, ইউএই’র ফেরানি পোলাস্কা স্পিজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসি (স্থানীয় এজেন্ট : শান ট্রেডিং লিমিটেড, ঢাকা) থেকে ২২ মিলিয়ন লিটার এবং কানাডার কানাডা আইএনসি (স্থানীয় এজেন্ট : হক গ্রুপ, ঢাকা) থেকে ১১ মিলিয়ন লিটার ভোজ্যতেল ক্রয় করা হবে।

সম্পূর্ণ আমদানি খরচ হবে ৪৪৮ দশমিক ৮২ কোটি টাকা। প্রতি মার্কিন ডলার ৯৪ দশমিক ৪৫ টাকা ধরে প্রতি লিটার তেলের দাম এক দশমিক ৪৪ মার্কিন ডলার (১৩৬ টাকা)। ভোজ্যতেল বোতলজাত করে বিক্রি করবে টিসিবি। প্রতি বোতলে দুই লিটার তেল থাকবে।

এছাড়া সার আমদানির বিষয়ে দু'টি পৃথক প্রস্তাবও অনুমোদন করেছে সিসিজিপি।

-এটি