বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

আরও ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় নতুন করে কোনও ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৯ জন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১২ জন, যার মধ্যে ৯ জনই জুলাইয়ে মারা গেছেন।

বুধবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ৫৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ২৫৮ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আর ছাড়া পান ২ হাজার ৫৪৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ