বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৮৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জনের।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯৪ জনের। এছাড়াও করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ পাঁচ হাজার ৯৯৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৬৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন।

এছাড়াও একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার আটটি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৫টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ।

মৃত তিনজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ