শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

উজানী মাদরাসার প্রধান মুফতির ওপেন হার্ট সার্জারি বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুর রহমান উসামা।।

দেশের অন্যতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদরাসার (উজানী মাদরাসা) প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি নোমান ইবনে মদীনা হুজুর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হসপিটালে ভর্তি আছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় তার ওপেন হার্ট সার্জারি করা হবে। হযরতের জামাতা মুফতি মাসুদুর রহমান আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুফতি মাসুদুর রহমান আরও জানান, গত মাসের ২৬ তারিখ ডায়াবেটিস বেড়ে হার্ট অ্যাটাক করে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকার ল্যাবএইড হসপিটালে ভর্তি করানো হয়। তখন ডাক্তার দ্রুত ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দেয়। গতকাল ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। আজ বিকেল তিনটায় উনার ওপেন হার্ট সার্জারি করা হবে।

আল্লামা মুফতি নোমানের সুস্থতা কামনা করে হযরতের ছাত্র ও দেশবাসীস কাছে দোয়া চেয়েছে হযরতের পরিবার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ