শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

হজে গিয়ে আরও একজনের মৃত্যু, দেশে ফিরলেন ১২,৩০৬ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এবার হজে গিয়ে এ নিয়ে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন।

হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৮ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মো. কামাল উদ্দিন মজুমদার। তিনি চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও সাতজন নারী।

এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত পাঁচদিনে মোট ৩৩টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে চারটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ