মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা। সব জায়গায় তারা এটা করে যাচ্ছে। বর্তমানে সরকার চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে। তাদের পতন ত্বরান্বিত হতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বহু আগে থেকেই বলে আসছি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা এখন প্রমাণিত। বিদায়ী বিদায়ী সিইসি হুদা চাকরি থেকে চলে যাওয়ার পরে ওই কথাটি বলেছে। আর বর্তমান সিইসি তো গতকাল বললেন বিএনপি নির্বাচনে না আসলে তা কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না।ৎ

ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিস্ক্রিয়তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মাবলম্বীদের, উপাসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন চক্রান্ত।

কমিটির সদস্যরা হলেন- অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, ফাহিমা নাসরীন মুন্নি, রুমিন ফারহানা ও নিপুন রায় চৌধুরী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ