শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিদ্যুৎ খাতের চুরি দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনা বন্ধ করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা বন্ধ না করে দেশবাপী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে।

এভাবে সরকারের দুর্নীতির মাশুল জনগণকে দিতে হচ্ছে, যা কোনভাবেই মেনে নেয়া যায় না। সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে।

আজ মঙ্গলবার পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদ মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মু. বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

প্রিন্সিপাল মাদানী বলেন, বিদ্যুৎসহ জ্বালানি খাতে সীমাহীন চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য এখন দেশের জনগণকে শাস্তি পেতে হচ্ছে। বিদ্যুৎ খাতে যথেচ্ছ লুটপাট ও সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের জন্য দেশের জনগণকে কেন ভুগতে হবে? তিনি বলেন, দেশে বিদ্যুতের বিদ্যমান সংকট সরকারের অদূরদর্শীতার পরিণাম। সরকারের বাহাদুরি নেওয়ার ফাঁকাবুলি বিদ্যুৎ সংকটকে ঘনীভূত করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি আইন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় লুটপাট করার বিশেষ আইন, যার মাধ্যমে জনগণের রক্ত চুষে খায় অবৈধ ক্ষমতাসীনরা। বিদ্যুৎসহ সকল সেক্টরের চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশে বিদ্যুৎসহ কোন কিছুর সঙ্কট থাকবে না।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমদানি নির্ভরতা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সঙ্কটের সবচেয়ে বড় কারণ। অতিরিক্ত আমদানি নির্ভরতার কমিয়ে আনতে না পারলে লুটপাট বন্ধ হবে না। এজন্য জনগণের জন্য কোনও সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানিগুলোকে সুযোগ দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ