বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ১ লাখ ৭০ হাজার গাছ লাগিয়েছে যুবলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ লাখ ৭০ হাজার ৩২ টি বৃক্ষ রোপণ করেছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘোষণা অনুযায়ী ২০ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত যুবলীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপণ করে।

চলমান এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে যুবলীগের কোন ইউনিট কি পরিমাণ বৃক্ষ রোপণ করছে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর শাখা থেকে তা নিয়মিত মনিটরিং করে তার তালিকা সংগ্রহ করছে। এক্ষেত্রে প্রতি ১৫ দিন পর তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার নির্দেশে গত ২০ জুন হাতিরঝিলের প্লাটিনাম পার্কে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ পরশ ও মাইনুল হোসেন নিখিল যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী সকলকে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিন মাসব্যাপী কমপক্ষে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।

যুগলীগের দপ্তর থেকে জানানো হয়, ইতোমধ্যে কেন্দ্রীয় যুবলীগ ২ হাজার, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ৫ হাজার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ৩ হাজার, বাগেরহাট জেলা ৮ হাজার ৫০০, ঝিনাইদহ জেলা ৫ হাজার, কুষ্টিয়া জেলা ১৭ হাজার ৫০০, চুয়াডাঙ্গা জেলা ৭ হাজার, যশোর জেলা ৬০০, নড়াইল জেলা ১০ হাজার, মাগুরা জেলা ৫ হাজার, নওগাঁ জেলা ১,০০০, পাবনা জেলা ৫ হাজার, বগুড়া জেলা ৫০০, গাইবান্ধা জেলা ৫ হাজার, কুড়িগ্রাম জেলা ২ হাজার ৫০০, দিনাজপুর জেলা ৮০০, রাজশাহী জেলা ১,৫০০, নীলফামারী জেলা ২,০০০, মানিকগঞ্জ জেলা ৬ হাজার ৪৫০, গাজীপুর মহানগর ১০ হাজার, টাঙ্গাইল জেলা ৮ হাজার, জামালপুর জেলা ২,০০০, শেরপুর জেলা ২,৫০০, ময়মনসিংহ মহানগর ৫ হাজার, ফরিদপুর জেলা ৭০০, মুন্সিগঞ্জ জেলা ৩,৫০০, কুমিল্লা মহানগর ১,৭৮২, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫,০০০, ফেনী জেলা ৮ হাজার ৪০০, নোয়াখালী জেলা ২০ হাজার, লক্ষ্মীপুর জেলা ৪ হাজার ৫০০, চাঁদপুর জেলা ২,০০০, কুমিল্লা উত্তর জেলা ৬,০০০, কুমিল্লা দক্ষিণ জেলা ১,৩০০, বরগুনা জেলা ১,০০০ টি বৃক্ষ রোপণ করেছে। নির্দিষ্ট সময় পর্যন্ত বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। সূত্র: বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ