বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

অস্ত্র হাতে ভাইরাল কুমিল্লার সেই যু্বলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্ত্র হাতে নিয়ে ছবি ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘চেক ডিজওনারের একটি মামলায় জুয়েলেরে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। আগে থেকেই আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করি।’

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘চেক ডিজওনারের একটি মামলায় চৌদ্দগ্রামের মনিরুজ্জামান জুয়েল নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

উল্লেখ গত বৃহস্পতিবার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

বিকেল ৩টার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তার গাড়ির গতিরোধ করে হামলা চালান মনিরুজ্জামান জুয়েলসহ ৭ থেকে ৮ জন।

হামলার পর হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র আর মুখে সিগারেটসহ মনিরুজ্জামান জুয়েল একটি ছবি নিজ ফেসবুকে শেয়ার করেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

এরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ অস্ত্রটি জুয়েলের নামে লাইসেন্স করা বলে দাবি করেছিল। গত শনিবার জুয়েলের স্ত্রী ফারজানা হক ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ