বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মহানবিকে নিয়ে কটূক্তি: আকাশ সাহা ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নড়াইলের দিঘলিয়ায় মহানবীকে সা. নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র আকাশ সাহার (২০) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ জুলাই) বিকেলে লোহাগড়া আমলী আদালতের বিচারক মো. মোরশেদুল আলমের আদালত এই আদেশ দেন।

এর আগে আকাশকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

শনিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে তাকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদী হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ এর অভিযোগে মামলা দায়ের করেন।

সাহাপাড়ার বাড়িঘরে ভাংচুর, দিঘলিয়া বাজারের দোকানপাট ও মন্দিরে হামলার ঘটনায় রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন।

উল্লেখ্য, শুক্রবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবিকে সা. কে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন।

কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করেই সাহাপাড়ার বেশ কিছু বাড়িঘর, বাজারের দোকানপাঠ ভাংচুর করে দুর্বৃত্তরা। পান ব্যবসীয় গোবিন্দর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ৪টি মন্দিরেও হামলা চালানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ