বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

৭০৫ কোটি টাকা পাচারে অভিযুক্ত ৮ ই-কমার্স প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কম দামে মোটর সাইকেল আর ইলেকট্রনিকস পণ্যের প্রলোভন কিংবা উচ্চ মুনাফার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়েছে ইকমার্স প্রতিষ্ঠানগুলো। কিছু প্রতিষ্ঠান আবার সে টাকা পাঠিয়েছে বিদেশে। তদন্তে এমন ৮টি প্রতিষ্ঠানের ৭০৫ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি।

এর মধ্যে আছে আনন্দের বাজার, ই-অরেঞ্জ, ধামাকার মতো প্রতিষ্ঠানও। তারা হুন্ডির মাধ্যমে এ টাকা বিদেশে পাঠিয়েছে বলে তথ্য পেয়েছে সিআইডির। শিগগিরই মানিলন্ডারিংয়ের মামলার অভিযোগপত্র দেয়ার কথাও জানিয়েছে তারা।

তদন্তে পাওয়া তথ্য মতে, আনন্দের বাজার ৩০০ কোটি টাকা, ই-অরেঞ্জ ২৩২ কোটি টাকা, ধামাকা ১১৬ কোটি টাকা, রিং আইডি ৩৭ কোটি ৪৯ লাখ টাকা, টোয়েন্টি ফোর টিকেট লিমিটেড ৪ কোটি ৪৪ লাখ টাকা, এসপিসি ওর্য়াল্ড এক কোটি ১৭ লাখ টাকা, সিরাজগঞ্জ সপ ৪ কোটি ৯ লাখ টাকা এবং আকাশনীল ডট কম ৩ কোটি টাকা বিদেশে অর্থপাচার করেছে।

গোয়েন্দারা বলছেন, এরা গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে, আয়েশি জীবনযাপন করেছে। আর এর বড় অংশই পাঠিয়েছে বিদেশে।

অন্যদিকে দালাল ডট কম ও থলে ডট কমের মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে সিআইডি। এখন পরিমাণ জানতে চলছে তদন্ত।

মামলা হওয়া ৩৩টি ইকমার্স প্রতিষ্ঠানের প্রতারণা অভিযোগের পাশাপাশি অর্থপাচারের বিষয়টিও খতিয়ে দেখছে সিআইডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ