শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা একই পরিবারের আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে একই পরিবারের তিনজন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। ছোট পাথাইল হাট নামক স্থানে একটি অটোভ্যানের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছেচড়ে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে একটি পিকআপভ্যান এসে তাদের চাপা দিলে মতিন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে এনায়েতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ