বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নোয়াখালীতে রোহিঙ্গা তরুণী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াাখালীর সুবর্ণচরে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

আটককৃত তরুণীর নাম শুকতারা জেসমিন (১৮)। তিনি ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ ক্যাম্পের ২৭ নম্বর ক্লাস্টারের আলী আহাম্মদের মেয়ে।

শুক্রবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে,গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে ওই তরুণী চট্রগ্রাম থেকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে চরজব্বর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আজ তাকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ