শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কম গুরুত্বের ৮১ প্রকল্পের বরাদ্দ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কম গুরুত্বের ৮১ প্রকল্পের বরাদ্দ আপাতত স্থগিত করা হয়েছে। আর ৬৩৬ উন্নয়ন প্রকল্পে কমানো হচ্ছে সরকারের খরচ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলছেন, বিশ্ব অর্থনীতির সংকটের প্রভাব মোকাবিলায় এসব পদক্ষেপ নেয়া হয়েছে। এসবের পাশাপাশি সরকার পরিচালনার খরচ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

এ বছর সরকারের বাস্তবায়নের তালিকায় রয়েছে অন্তত ১ হাজার ৩৭২ প্রকল্প। এ ক্যাটাগরিতে রয়েছে পদ্মা রেলসেতু, কর্ণফুলী টানেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ৬৪৬ প্রকল্প। এগুলো চলবে স্বাভাবিক গতিতেই।

ক্যাটাগরি বি-তে রয়েছে জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট ভবন নির্মাণসহ ৬৩৬ প্রকল্প। এগুলোতে বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ খরচ করা যাবে। খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয়, কনভেনশন সেন্টার, করভবন নির্মাণের মত সারা দেশের ৮১টি সি ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ থাকবে।

পরিকল্পনামন্ত্রী বলছেন, বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিদ্যুৎ ও জ্বালানিখাতের ভর্তুকি বাড়ায় চাপ বেড়েছে সরকারের। তাই সাশ্রয়ী পরিকল্পনা নেয়া হয়েছে। সরকারের এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন ও অপচয় কমানোর তাগিদ তাদের।

এসব পদক্ষেপে ৩০ থেকে ৩২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ