শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিশ্বে করোনায় আরও দেড় হাজার মৃত্যু, আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৬১৬ জন। যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় আট হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫২৮ জনের।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৩৪২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৯ হাজার ৯৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯৯ জনের এবং শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫৮৪ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৭১ হাজার ৫০১ জন এবং মৃত ৩৮৮ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ৬৪২ জন এবং মৃত্যু হয়েছে ১০৯ জনের। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ১৬৮ জন এবং মৃত্যু হয়েছে ১০৬ জনের।

মেক্সিকোতে মৃত ৯২ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত ৪২ জন এবং আক্রান্ত ৩ হাজার ৯২৯ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ২৪২ জন এবং ৫৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ