শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

জার্মানিতে ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে বেড়েছে করোনা সংক্রমণের হার। দেশটির ১৬টি অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমিত হওয়ায় বিপাকে ওলাফ শলজ প্রশাসন।

জার্মানিজুড়ে বুধবার (১৩ জুলাই) একদিনে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ নতুন করে করোনা শনাক্ত হয়েছেন।

গরমকালেও জার্মানিতে নীরবে করোনা সংক্রমণ যেন ঠেকানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। করোনার টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনামূল্যে সব ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এত কিছুর পরও সংক্রমণ যেন ঠেকানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে ইউরোপের অন্যা‌ন্য দেশের মতো পর্তুগালে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ.৫ জার্মানিতেও শনাক্ত হওয়ায় শঙ্কিত স্থানীয়সহ বাংলাদেশি প্রবাসীরা।

এই অবস্থায় করোনায় নতুন করে সংক্রমণের শিকার সাধারণ নাগরিকরা করোনা থেকে সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন, ক্ষোভ ঝেড়েছেন শলজের প্রশাসনের টিকা নীতির ওপরও।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ জানান, এখন গরম ঋতু বলে করোনাকে অবহেলা করা ঠিক হবে না। তাই প্রত্যেক নাগরিকদের উচিত ভিড় এড়িয়ে চলা এবং মাস্ক পরিধান করা। এমনকি আসছে ঠান্ডা মৌসুমে করোনা আরো ভয়ংকর রূপ নিতে পারে বলেও নাগরিকদের সতর্ক করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ