শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ওমরাহ শুরু ৩০ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর ওমরাহ পালনের কার্যক্রম শুরু করছে সৌদি আরব। আগামী ৩০ জুলাই থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হবে। ওমরারহ নিবন্ধন শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।

বুধবার (১৪ জুলাই) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানায়, বিশ্বের সকল দেশ থেকে ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শনের জন্য আগত হজযাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে শুরু হবে। হজের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।

স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজযাত্রীদের হজের আচার-অনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে হাজিদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজযাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

ইতমারনা অ্যাপে আবেদনের মাধ্যমে দেশীয় আবেদনকারীদের ওমরার পারমিট দেয়া হতে পারে। বাণিজ্যিক নিবন্ধনের সাথে সম্পর্কিত নথি এবং ডেটা সংযুক্ত করার সাথে তাদের পোর্টালে বর্ণিত নিয়ম মেনে চলতে হবে। ওমরাহ ভিসা ইস্যু করার বিষয়ে এই লিংকে গিয়ে জানতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানায়, হজযাত্রীদের ভ্যাকসিন গ্রহণসহ করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হজযাত্রীদের নিজদেশে অনুমোদিত টিকাদানের প্রশংসাপত্র সংযুক্ত করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ