বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ এবং ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি দেওয়ার সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

এর আগে গত ২০ জুন এক অফিস আদেশের মাধ্যমে প্রথম দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল। সে সূচি অনুযায়ী ৬ জুলাই ফরম পূরণের এবং ৭ জুলাই ফি পরিশোধের শেষ দিন ছিল। এর আগের সূচি অনুযায়ী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ