শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইউক্রেনের শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম-মধ্য ইউক্রেনের শহর ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিশুও রয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান।

রাজধানী কিয়েভ থেকে দক্ষিণ-পশ্চিমে এবং যে কোনো সংঘাতস্থল থেকে বহু দূরে এ শহরের অবস্থান। হামলায় ৯০ জনের মতো আহত হয়েছেন।

খবরে বলা হয়, তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো একটি নয় তলা ভবনের পার্কিং এলাকায় আঘাত করে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০.৫০ মিনিটের এর দিকে। মধ্য ভিন্নিতসিয়ার আবাসিক ভবনও হামলার শিকার হয়েছে। শহরটির জনসংখ্যা প্রায় তিন লাখ ৭০ হাজারের মতো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও আগে থেকে আবাসিক লক্ষ্যবস্তুতে হামলার কথা অস্বীকার করে আসছে, তবে সাম্প্রতিক হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কৃষ্ণ সাগরে থাকা সাবমেরিন থেকে কালিব্র ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়।

জেলেনস্কি বলেন, প্রতিদিন রাশিয়া বেসামরিক নাগরিক হত্যা করছে। ইউক্রেনের শিশুদের হত্যা করছে। বেসামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা করছে যেখানে কোনো সামরিক লক্ষ্যবস্তু নেই। এগুলো কি? এগুলো কি সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়?

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে মস্কো। এখন দোনেৎস্ক অঞ্চলে চলছে তীব্র লড়াই। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ