বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

র‌্যাব অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাবের ওপর কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা যুক্তরাষ্ট্রই জানে। আমাদের র‌্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি বাহিনী।

‘তাদের ভেতরে যারা অন্যায় করেছেন, তাদেরও বিচার হয়েছে। এখনও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অনেক সদস্য জেলে রয়েছেন। আমরা মনে করি, র‌্যাব একটি এলিট ফোর্স। অন্যায় যারা করেছেন, তারা আইনের মুখোমুখি হয়েছেন। এটা কেন করেছে, তারাই (মার্কিন যুক্তরাষ্ট্র) জানে, যোগ করেন মন্ত্রী।’

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আড়াইটায় পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে অনুভুতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না। বঙ্গবন্ধুর কন্যা সেই কাজটি করে দেখিয়েছেন। তিনি বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশ। আমাদের স্বপ্ন- হৃদয়ের পদ্মা সেতু হলো। আমাদের এ স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকেই সেতু হওয়ার আগেই বলেছেন, দুর্নীতি হয়েছে, যাতে সেতুটি না হতে পারে। অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকন্যা দৃঢ হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজ আমাদের হৃদয়ের সেতুটি উপহার দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ